Tuesday, August 18, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, August 18, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

” সবুজ স্বাধীনতা” গড়ার ডাক রূপনারায়ণপুরে বৃক্ষরোপণ অভিযানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক, লক্ষ্য ৪০ হাজার চারা লাগানো ও সংরক্ষণ

*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পরিবেশ সুরক্ষা ও বিশ্ব উষ্ণায়ন রোধে ‘সবুজ স্বাধীনতা’ গড়তে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে হলো এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান। মঙ্গলবার পিঠাইকেয়ারি এফ.পি. স্কুল প্রাঙ্গণে ৩০০টি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।এই উদ্যোগে অংশ নেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নামবলম। পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) ডঃ অনুপম খাঁ, রাজ্যের চিফ কনসালটেন্ট অফ ফরেস্ট, সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, যুগ্ম বিডিও সৌরভ কুমার এবং ফরেস্ট রেঞ্জ অফিসার তমালিকা চন্দ।

অনুষ্ঠানে কেবল চারাগাছ রোপণই নয়, সেগুলিকে অন্তত এক বছর অর্থাৎ আগামী বছরের বর্ষা পর্যন্ত টিকিয়ে রাখার ওপর জোর দেওয়া হয়েছে।জেলাশাসক এস. পোন্নামবলম বলেন, চলতি বছরে পুরো জেলা জুড়ে মোট ৪০ হাজার গাছের চারা রোপণ করা হবে। সালানপুর ব্লকের প্রতিটি গ্রাম ও পঞ্চায়েতে এই উদ্যোগ সফল করার নির্দেশ দেন তিনি। প্রতিটি গাছকে অন্তত এক বছর বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতিজ্ঞা করার আহ্বান জানান জেলাশাসক।

রোপণ করা চারাগাছগুলির যত্ন ও সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চায়েতগুলিকে সহায়তা করা হবে। জেলাশাসক জানান, ‘ভিবজিরামজি’ প্রকল্পে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। যা ব্যবহার করে পঞ্চায়েতগুলি গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারবে।অনুষ্ঠানে বন দপ্তরের চিফ কনসালটেন্ট বলেন, রাজ্যজুড়ে ১০ কোটি গাছের চারা রোপণ ও সেগুলিকে বাঁচিয়ে রাখার বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ ভাবনাকে ‘সবুজ স্বাধীনতা’ হিসেবে তুলে ধরেছেন।”অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রোপণের পরপরই এই বৃষ্টি নতুন চারাগাছগুলির স্বাভাবিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য অত্যন্ত ইতিবাচক সঙ্কেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *