লছিপুর ছিনতাই কাণ্ডে আরো এক গ্রেফতার ধৃত বেড়ে দুই
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লী এলাকায় টাকা ছিনতাই এবং গাড়ির চাবি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় তদন্তে নেমে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম রোশন খান। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতা করা হয়। বুধবার সকালে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতে আবেদন করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আগে গ্রেফতার হওয়া বাবর খানকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।














সেই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রোশন খানের নাম সামনে আসে বলে জানা গেছে । এরপর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।ধৃত রোশন খানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পাশাপাশি ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না এবং পুরো ঘটনায় প্রত্যেকের কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায় ।উল্লেখ্য, দিন কয়েক আগে লছিপুর দিশা নিষিদ্ধ পল্লী এলাকায় চারজনকে আটকানোর পর তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।
পরে তাঁরা নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের পিছু ধাওয়া করে স্করপিও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠে বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে ।ঘটনার পরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে প্রথমে বাবর খানকে গ্রেফতার করে। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এবার রোশন খানকে গ্রেফতার করা হয়।


