ASANSOL

দুদিন পরে নদী থেকে উদ্ধার স্কুটি সহ তলিয়ে যাওয়া যুবকের দেহ, চাঞ্চল্য কুলটিতে

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রচন্ড বৃষ্টির মধ্যে ব্রিজ থেকে স্কুটি নিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ বুধবার সকালে উদ্ধার করলেন আসানসোলের কুলটি থানার বিদাইগড় মাস্টার পাড়া সংলগ্ন ভুড়ভুড়িয়া নদী থেকে । মৃত যুবকের নাম আমির গিয়াস। কুলটি থানার পুরনো সীতারামপুর এলাকার বাসিন্দা মৃত যুবক। ১৭ আগষ্ট সোমবার রাতে আসানসোলে কাজের জায়গা থেকে বাড়ি ফেরার সময় ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে সীতারামপুর যাওয়ার রাস্তায় নিয়ামতপুর এথোড়া রোডে জহরগড় ব্রিজে জলের তোড়ে ভেসে যায় আমির গিয়াস বলে জানায় তার সঙ্গে থাকা রাজীব পাসোয়ান।

এরপরে মঙ্গলবার সকাল থেকে এলাকায় পুলিশ ঐ যুবকের খোঁজ তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত আসে বিপর্যয় মোকাবিলা দল। তারাও ঘটনাস্থল সংলগ্ন নদীতে স্পিড বোট নিয়ে বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালায়। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত নিখোঁজ যুবকের হদিস মেলেনি।

শেষ পর্যন্ত বুধবার সকালে কুলটি থানার সীতারামপুর মাস্টারপাড়া সংলগ্ন ভুড়ভুড়িয়া নদীর ধার থেকে স্থানীয়রা এ যুবকের দেহ উদ্ধার করে। তবে তার সঙ্গে থাকা স্কুটিটি এখনো মেলেনি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন।পুলিশ জানায়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *