Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চনার অভিযোগ, মহকুমাশাসক দপ্তরের সামনে মহিলাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরে মহকুমাশাসক দপ্তরের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের অভিযোগ, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই দাবিতেই বৃহস্পতিবার মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তায় প্রায় ৩০ মিনিট অবরোধ করেন মহিলারা।

অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আগামী দিনে প্রশাসনের কাছে আবারও তাঁরা আবেদন জানাবেন বলেও বিক্ষোভকারীরা জানান।

অন্যদিকে, এই প্রসঙ্গে দুর্গাপুর বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, তৃণমূল কংগ্রেস ও সিপিএমের বিভ্রান্তিমুলক প্রচারে পা দেবেন না। রাজ্য সরকার এই যোজনা পাওয়ার যারা যোগ্য তারা সবাই পাবেন। আগের সরকারে আমলে দেওয়া লক্ষী ভান্ডারে দূর্নীতি ও বেনিয়ম হয়েছিল। তাই বিজেপি সরকারের স্বচ্ছ ভাবে সরকারি টাকা দেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *