Tuesday, October 6, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, October 6, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে হলো বিশেষ সচেতনতা কর্মসূচি। “নেশাকে না বলুন, ভবিষ্যৎকে হ্যাঁ বলুন”,এই বার্তাকে সামনে রেখে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ( কুলটি) জাবেদ হুসেন, কুলটি থানার ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিল্পাঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সমাজসেবী সুনীল সরকার, সুনীল ভর ও টিংকু ভার্মা উপস্থিত ছিলেন।

বক্তারা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়।পুলিশ, শিক্ষক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নেশামুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এদিনের এই কর্মসূচি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *