Thursday, September 3, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 3, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে ট্রমা কেয়ারে প্রথম ” টোটাল হিপ রিপ্লেসমেন্ট “র সফল অস্ত্রোপচার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে বৃহস্পতিবার প্রথম ” টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন”র সফল অস্ত্রোপচার হলো। হাসপাতালে অর্থোপেডিকস্ সার্জেন ডাঃ সমীরণ দে বছর ৫৭ র সীমান্ত দাস নামে এক রোগীর এই অস্ত্রপচারটি করেছেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের বাসিন্দা এই রোগী গত ২৫ আগষ্ট আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন। এদিন ডাঃ সমীরণ দে অ্যানেস্থেটিক ডাঃ শ্রীকান্ত গাঙ্গুলী এবং ডাঃ এ. পালের সহযোগিতায় এই অস্ত্রপচারটি করেন।

তাদের সঙ্গে নার্স ও স্বাস্থ্য কর্মীরা ছিলেন সবমিলিয়ে এই অস্ত্রপচারে সময় লেগেছে এক ঘন্টার মতো। জানা গেছে, আপাততঃ তিন থেকে চারদিন এই রোগীকে পর্যবেক্ষণে রাখা হবে। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস এদিন বলেন, জেলা হাসপাতালে এমারজেন্সি বিভাগের উপরে গত ১৭ আগষ্ট ট্রমা কেয়ার ইউনিটটি সরকারি ভাবে চালু করা হয়েছে।

ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের অনেক অস্ত্রোপচার ট্রমা কেয়ারে করেছেন চিকিৎসকেরা৷ এদিন সেখানে টোটাল হিপ রিপ্লেসমেন্টের একটি অস্ত্রপচার করেছেন ডাঃ সমীরণ দে। অস্ত্রপচারটি সফল হয়েছে। রোগীকে আপাততঃ নজরদারিতে রাখা হয়েছে।প্রসঙ্গতঃ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পরে আসানসোল জেলা হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পুরনো পরিকাঠামো দিয়েই তা চালু করা হয়েছে। আরো চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক চেয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে তদবির করা হয়েছে জেলা হাসপাতালের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *