দুর্গাপুরে ভারতীয় জনতা মজদুর মঞ্চের রাজ্য সম্মেলন
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভারতীয় জনতা মজদুর মঞ্চের রাজ্য সম্মেলন রবিবার দুর্গাপুরের সাধুডাঙার দামোদর রিক্রিয়েশন ক্লাবের হলে হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী, রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে সহ স্থানীয় নেতৃত্ব এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার শ্রমিকরা। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের কাছ থেকে ৫০০ টাকা করে সদস্যপদ সংগ্রহ করা হচ্ছে।













পাশাপাশি বিভিন্ন কারখানায় শ্রমিকদের ‘গেট পাস’ কেড়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। এই ধরনের ঘটনার বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদে নামার হুঁশিয়ারি দেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে।অন্যদিকে, ভারতীয় মজদুর সংঘ বা বিএমএসের পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় সম্মেলন প্রসঙ্গে বলেন, ভারতের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হল বিএমএস। তাই আমাদের দায়িত্ব অনেকটা বেশি।

