BMS ও সমগ্র টিমকে জয়ের শুভেচ্ছা INTUC-এর, কর্মীদের পাশে থাকার বার্তা Biplab Maji-র
বেঙ্গল মিরর, বার্নপুর : নির্বাচনে BMS ও তাদের সমগ্র টিমের জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন INTUC Burnpur-এর General Secretary Biplab Maji। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া এবার গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।Biplab Maji বলেন, “BMS ও তাদের পুরো টিমকে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। আমরা আশা করি, কর্মীদের যে সমস্ত সমস্যা ও দাবি রয়েছে, সেগুলি এবার গুরুত্বের সঙ্গে সমাধানের পথে এগোবে। আগামী দিনের জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল।









”তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষার প্রশ্নে INTUC সবসময় তাঁদের পাশে থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁদের প্রত্যেকের মতামতকে INTUC সম্মান করে।Biplab Maji-এর বক্তব্য, “INTUC-এর পক্ষ থেকে সকল ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানাই। কর্মীদের সুখ-দুঃখ, সমস্যা ও ন্যায্য দাবির ক্ষেত্রে INTUC আগেও পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে। আগামী দিনে কর্মীদের যে কোনও দুঃখ, কষ্ট বা সমস্যার সময় INTUC তাঁদের সঙ্গে থেকে যথাসাধ্য সহযোগিতা করবে।”তিনি আরও জানান, কর্মীদের ঐক্য, অধিকার, নিরাপত্তা ও কল্যাণের বিষয়গুলিকে সামনে রেখে INTUC তার সাংগঠনিক ও শ্রমিকস্বার্থের কার্যক্রম অব্যাহত রাখবে।— Biplab MajiG.S. INTUC Burnpur





