ASANSOL

আসানসোলে শারদোৎসবের প্রস্তুতি জন্মাষ্টমীতে দুটি খুঁটিপুজোয় মন্ত্রী ও বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জন্মাষ্টমীর দিন শুক্রবার আসানসোল কোর্ট রোড পূজা কমিটির ৮০তম বর্ষের শারদোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অন্যদিকে, এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজো ও মহাবীর আখড়ার দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয় আসানসোলের চাঁদমারিতে শ্রীনগর রেলওয়ে কলোনিতে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বিধায়ক বলেন, এদিন সকলের সঙ্গে থেকে পুজোর আনন্দ ও আবেগ ভাগ করে নিলাম। মানুষের মিলন, ভক্তি ও সম্প্রীতির এই বন্ধনই আমাদের উৎসবের আসল সৌন্দর্য। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক মঙ্গলময়। মায়ের আশীর্বাদে আমাদের সকলের মঙ্গলময় জীবনের শুভ প্রার্থনা করি। ক্লাবের সকল সেবামূলক কাজে আমি আপনাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *