PANDESWAR-ANDAL

বধুর গলাকাটা দেহ উদ্ধার, বেপাত্তা স্বামী

বেঙ্গল মিরর ।সার্থক কুমার দে, অন্ডাল : গৃহবধুর গলাকাটা দেহ উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । খান্দরা পঞ্চায়েতের ময়রা এলাকার ঘটনা । ঘটনার পর থেকে যে পাত্তা মৃতবধুর স্বামী । শনিবার সকালে খান্দরা পঞ্চায়েতের ময়দার ডিপো পাড়া এলাকায় ঘর থেকে উদ্ধার হয় তারা দেবী ভুঁইয়া নামে এক গৃহবধুর গলাকাটা মৃতদেহ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা উখরা ফাঁড়ির পুলিশ । প্রতিবেশী সূত্রে জানা যায় মৃত তারা দেবীর দুবার বিয়ে হয় । প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে পরে তিনি তপন ডোম নামে একজনকে বিয়ে করেন । তপন ইসিএলের খনি কর্মী । তারা দেবীর প্রথম পক্ষের দুই মেয়ে রয়েছে । বড় মেয়ের বিয়ে হয়েছে, পরাশকোল এলাকায় । ছোট মেয়ে, দিদির বাড়িতে থাকে ।

এদিন সকালে বাড়ির মধ্যে তারা দেবীর গলা কাটা দেহ উদ্ধার হয় । ঘটনার পর থেকে স্বামী তখন তেপাত্তা বলে স্থানীয়রা জানান । স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান প্রতিবেশীদের ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *