আসানসোলে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) উদ্যোগে রবিবার আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মলয় ঘটক।













তিনি রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং তাদের এই মহৎ কাজের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রক্তদানের থেকে বড় কোনো দান হয় না। তৃণমূল ছাত্র পরিষদের এই ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনেও সমাজের কল্যাণে কাজ করে যাবে। তিনি উদ্যোক্তাদেরও এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।


