উদ্বাস্তু ও মতুয়াদের নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুত শুরু হবে, দুর্গাপুরে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শান্তনু ঠাকুর।রবিবার দুর্গাপুরের বিধান ভবনে পশ্চিম বর্ধমান জেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মতুয়া সেনার নতুন কমিটি গঠন অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন তিনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর জানান, নাগরিকত্বের জন্য সরাসরি জেলার ডিএম বা জেলাশাসকের কাছে আবেদন করা যাবে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে।













জেলাশাসকদের মাধ্যমে আবেদন ও নাগরিকত্ব সংক্রান্ত কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও দাবি করেন তিনি। এই নাগরিকত্ব মতুয়াদের একটা বড় চাহিদা। মন্ত্রী বলেন, কারণ তারা সবাই বাংলাদেশ থেকে এসেছেন। আর মতুয়াদের কার্ড তাদেরকে একটা পরিচয়। মহাসংঘ এটা শুরু থেকেই দিয়ে থাকে। আর সেই কার্ত দাদা বেশ দিলো, ভাই কম দিলো, সেটা বড় কথা নয়।
তিনি আরও বলেন, মতুয়া সেনার নতুন কমিটি শুধু সংগঠনগত কাজেই সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি নাগরিকত্বের আবেদন ও সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করবে কমিটির সদস্যরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সোমা ঠাকুর, লক্ষ্মণ ঘোড়ুই , চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ মতুয়া সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।

