ডিভিসি ক্যানেলে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুর
*বেঙ্গল মিরর, দুর্গাপুর রাজা বন্দোপাধ্যায়ঃ:* অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের আসিসনগর এলাকায়। শুক্রবার সকালে আসিসনগর সংলগ্ন ডিভিসি ক্যানেলে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।এরপর খবর দেওয়া হয় দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশকে।













খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্যানেল থেকে মহিলার দেহ উদ্ধার করে। পরে দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।তবে কিভাবে ঐ মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।এটি স্বাভাবিক মৃত্যু, জলে ডুবে মৃত্যু, নাকি মৃত্যুর পর দেহ ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

