মোবাইল ম্যাপ দেখে পথে বিপত্তি! ধসপ্রবণ ভাঙা রাস্তায় দুর্ঘটনায় গুরুতর আহত কেবল অপারেটর, টাওয়ার লোকেশনে উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : মোবাইলের পথ নির্দেশিকা দেখে রাত্রে গাড়ি চালিয়ে যাবার পথেই, ধসে প্রভাবিত ইসিএলের অধিগৃহীত এলাকার ভাঙ্গা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেন এক কেবেল লাইন অপারেটর। পরে সেই ম্যাপ লক্ষ্য করেই অবশ্য গুরুতর আহত ওই ব্যক্তিকে পুলিশ প্রশাসন ও কয়লা খনি কর্তৃপক্ষর সহায়তায় উদ্ধার করল তার বাড়ির লোক। এই ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানা এলাকার হরিপুরের পুরনো ভাট মুড়া এলাকায়।











গুরুতর আহত ওই ব্যক্তির অবস্থা এমনই ছিল যে ওই ব্যক্তি কোথায় গিয়ে দুর্ঘটনায় পড়েছেন সেটি বলতেও পারছিলেন না স্মৃতিশক্তি লোপ পেয়ে বিভিন্ন স্থানের কথা জানিয়েছেন রাতভর। এরপরই সকালে ফোনের টাওয়ার লোকেশন লক্ষ্য করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে রাতেই বাড়ি ফিরব বলে জানানোর পর নিরুদ্দেশ হয়ে যায় কাঁকসা থানার 11 মাইল এলাকার ডাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা প্রসূন ব্যানার্জি নামের ওই ব্যক্তি। এরপরই তার বাড়ির লোকেরা রাতভর খোঁজ তল্লাশি চালায় কিন্তু কোন খোঁজ পাওয়া যায় না শেষমেষ তার ফোনের টাওয়ার লোকেশন লক্ষ্য করে তাকে খোঁজ তল্লাশি করলে জানা যায় ই সি এল এর অধিকৃত একটি অংশে যেখানে রাস্তাকে বন্ধ করে দিয়ে কয়লা উত্তোলনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সেই অংশেই রাস্তার লোকেশন রয়েছে এই বিষয় ফলো করে ওই ব্যক্তিই দুর্ঘটনার কবলে পড়ে।


এ ঘটনার পরেই গুরুতর আহত ওই ব্যক্তিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন সকলের প্রশ্ন উঠছে একটাই রাস্তার পথ নির্দেশিকা লক্ষ্য করে যাওয়ার কারণেই কি ওই ব্যক্তির এরূপ দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সবই এখন ধাঁধাতে রয়েছে। আগামীতে ওই ব্যক্তির সুস্থ হওয়ার পরই এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেই মনে করছেন সকলে।

