ASANSOL

আসানসোলে একদিনের উদ্যান পালন প্রশিক্ষণ শিবিরে মন্ত্রী ডাঃ কল্যাণ চক্রবর্তী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল সার্কিট হাউসে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের উদ্যান পালন প্রশিক্ষণ শিবির ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী ডাঝ কল্যাণ চক্রবর্তী। শিবিরে দপ্তরের আধিকারিক, বিপুল সংখ্যায় কৃষক ও সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।শিবিরে মন্ত্রী এই দপ্তর নিয়ে আগের সরকার এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোকপাত করেন।পরে কল্যাণ চক্রবর্তী বলেন, আগের সরকারের আমলে এই দপ্তরগুলি বিলুপ্ত করা হয়েছিল।

ক্রমাগত সম্প্রসারণের অভাবে এই দুটি দপ্তর সঠিকভাবে বিকশিত হতে পারেনি। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আমরা এই দুটি দপ্তরকে, বিশেষ করে উদ্যানপালন দপ্তরকে, আরও লাভজনক হতে দেখতে চাই। তিনি কৃষকদের বোঝান যে, আজ সবচেয়ে বড় কৃষক তিনিই, যিনি অল্প জমি থেকে সর্বাধিক লাভ করতে পারেন। উদ্যান ফসলের দাম টমেটো ফসলের চেয়ে বেশি।

বর্তমানে উৎপাদন বাড়িয়ে কও লাভ? যদি আপনি প্রচুর টমেটো চাষ করেন এবং বাজার না পান, তাহলে আপনার অতিরিক্ত খরচ হবে, যা জমির খরচও মেটাতে পারবে না।মন্ত্রী বলেন , মৌসুমী ফসল নির্বাচন এবং বাজারের চাহিদা অনুযায়ী চাষ করার উপর জোর দেওয়া হচ্ছে। যাতে কৃষকদের লোকসান না হয় এবং তারা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *