আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো টোটো আহত দুই মহিলা পুলিশ কর্মী
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে আহত হলেন দুই মহিলা পুলিশ কর্মী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দোমহানি রোডে কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতালের কাছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত দুই মহিলা পুলিশ কর্মী হলেন হিরাপুর থানার বার্নপুরের বাসিন্দা আলপনা ধীবর ও রুম্পা মণ্ডল। আহত অবস্থায় তাঁদেরকে দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।













তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গেছে, দুই মহিলা পুলিশ কর্মী আলপনা ধীবর ও রুম্পা মন্ডল এদিন সকালে টোটো করে বারাবনি থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন।যাওয়ার পথে কাল্লা হাসপাতালের কাছে আচমকাই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

