কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোলের দায়িত্ব সিন্টু সেনাপতিকে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিজেপির রাজ্য স্তরে সাংগঠনিক স্তরে বড় রদবদলের মধ্যে নতুন দায়িত্ব পেলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । শনিবার দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের তরফে প্রকাশিত সাংগঠনিক নিয়োগ তালিকা অনুযায়ী, তাঁকে কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ করা হয়েছে। আসানসোলের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতিকে ।









প্রসঙ্গতঃ,২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন রাজ্য এক্সিকিউটিভ সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের মলয় ঘটককে ১১,৬১৫ ভোটে পরাজিত করেন। বিধায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
এর আগে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় উত্তর ২৪ পরগণা সাংগঠনিক জেলার দায়িত্ব ছিলেন। বিজেপির তরফে শনিবার জেলার সাংগঠনিক ইনচার্জের রদবদলের মাধ্যমে এবার তাঁকে এবার কাটোয়া সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।




নতুন দায়িত্ব প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। কাটোয়া সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কাজ করব। দলের নির্দেশ মেনে সকলকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।
বিজেপির এই সাংগঠনিক রদবদলের পর কাটোয়া সাংগঠনিক জেলায় দলের সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, নতুন সাংগঠনিক তালিকায় আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক তথা রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতিকে।

