ASANSOL

দুবছরের বেশি সময় ধরে চললো খুনের মামলা আসানসোল আদালতে বেকসুর খালাস দুই অভিযুক্ত

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছিলো। কিন্তু আসানসোল আদালতে সেই মামলা দুবছরেরও বেশি সময় ধরে চলার পরে, তথ্য প্রমাণাদির অভাবে বেকসুর খালাস পেলেন দুই অভিযুক্ত। তাদের নাম হলো রবিরঞ্জন কুমার ও ছটু সাউ। বুধবার আসানসোল আদালতের এডিজে ( চতুর্থ) বিপাশা মন্ডল (দাস) এই দুজনকে সাক্ষ্য দান ও শুনানি শেষে খুনের মামলা থেকে বেকসুর খালাস করার নির্দেশ দেন। রবিরঞ্জন কুমার ও ছটু সাউয়ের হয়ে আসানসোল আদালতে আইনজীবী ছিলেন ডি ডি মুখোপাধ্যায় ও অঙ্কিত মুখোপাধ্যায়। এই মামলার সরকারি আইনজীবী বা পিপি হিসেবে ছিলেন প্রবীর চট্টরাজ ও অশোক ঘোষ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির কাছে ১৯ নং জাতীয় সড়কের ট্রাক পার্কিং জোনে ট্রাক চালকদের মধ্যে বিবাদ হয়। সেই ঘটনায় সুবোধ কুমার যাদব নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়। সেই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা করে। গ্রেফতার করা হয় দুই ট্রাক চালক রবিরঞ্জন কুমার ও ছটু সাউকে। বুধবার আইনজীবী ডি ডি মুখোপাধ্যায় বলেন, ২০২৪ সালের এক ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় রবিরঞ্জন কুমার ও ছটু সাউয়ের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২ নং(খুন) ও ৩৪ নং ধারায় মামলা করেছিলো।

এই মামলায় প্রায় ২০ জন আদালতে বিচারকের সামনে তাদের সাক্ষ্য দান করেন। পুলিশ আদালতে তথ্য প্রমাণাদি পেশ করে। কিন্তু দুবছরেও বলে ধরে মামলা চলার পরে আসানসোল আদালতের এডিজে ( চতুর্থ) বিশাখা মন্ডল ( দাস) অভিযুক্ত দুজনকে বেকসুর খালাস করার নির্দেশ দেন। আইনজীবী আরো বলেন, সাক্ষ্য দান ও পুলিশের দেওয়া তথ্য প্রমাণাদি আমার মক্কেলদের দোষ প্রমাণ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *