আসানসোল পুরনিগমের ৪৩ নং ওয়ার্ডে রাস্তার কাজের সূচনায় বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভালো রাস্তা, নিরাপদ যাতায়াত ও নাগরিক পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে আসানসোল পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের গোধূলি মোড়ের সমীরণ রায় রোডে ঢালাই রাস্তা সারাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার এই উপলক্ষে এক শিলান্যাস অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।













তিনি বলেন, প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা মেরামতের উদ্যোগ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসানসোলের প্রতিটি মানুষের জন্য উন্নত পরিকাঠামো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে বিধায়ক আশ্বাস দিয়েছেন।

