বাড়িতে একা পেয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার যুবক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক নাবালিকাকে ভয় দেখিয়ে ও ফুঁসলিয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তরুণ রাম। ধৃত দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার বাবা-মা দু’জনেই দিনমজুরের কাজ করেন। কাজের কারণে দিনের অধিকাংশ সময়ই তাঁদের বাড়ির বাইরে থাকতে হয়। সেই সুযোগে তরুণ রাম নামে ঐ যুবক নাবালিকার বাড়িতে যাতায়াত শুরু হয়।











পরিবারের অভিযোগ, সেই সুযোগে ঐ যুবক নাবালিকাকে ভয় দেখিয়ে এবং ফুঁসলিয়ে একাধিকবার যৌন নির্যাতন চালায়।সোমবার দুপুরে নাবালিকার মা আচমকাই বাড়িতে ফিরে ঐ যুবককে নাবালিকার সঙ্গে দেখতে পান বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। এরপর নাবালিকার মা দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং তরুণ রামকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।পুলিশ জানায়, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।


