রানিগঞ্জের হাইস্কুলে রজতজয়ন্তী বর্ষ উদযাপন, অনুষ্ঠান উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের এগরা হাইস্কুল রজতজয়ন্তী বর্ষে পড়লো। এই রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই দিনটি উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।











অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যে কোন স্কুলের রজতজয়ন্তী বর্ষ উদযাপনে একটা বিশেষ তাৎপর্য রয়েছে। পাশাপাশি তা একটা ঐতিহ্য বহন করে। আশা করি, স্কুলের পড়ুয়ারা সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাবে ও স্কুলের নাম উজ্জ্বল করবে। এদিনের অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, পড়ুয়া, অভিভাবক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


