ASANSOLDURGAPUR

দুর্গাপুর-ফরিদপুরে ৪৯টি পুজো কমিটিকে অনুদান

*বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর :* দুর্গাপুজোর প্রস্তুতিতে গতি আনতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ৪৯টি সর্বজনীন দুর্গাপুজো কমিটির হাতে ২০২৬ সালের সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল । সোমবার দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পুজো কমিটি গুলোর হাতে চেক তুলে দেন অন্ডালের এসিপি দীপ কুমার সাহা । উপস্থিত ছিলেন ফরিদপুর থানার ওসি হিমাদ্রি শেখর বর্মন-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।পুলিশ সূত্রে খবর, এ বছর ব্লকে সাতটি নতুন পুজো পুজো হচ্ছে ।

প্রতিটি কমিটিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে । এর মধ্যে লবনাপাড়ায় প্রথমবার সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন হচ্ছে । সরকারি অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা । অন্যদিকে, পানসিউলি নেতাজি তরুণ সংঘের সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, পুজোর পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণ-সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও এই অনুদান সহায়ক হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *