জামুড়িয়ায় শ্যাম সেল কারখানায় নির্মীয়মান চিমনি ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৪ !
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া:-* মহাসপ্তমীর সন্ধ্যায় আনন্দের মাঝেই কালো ছায়া জামুড়িয়ায়। ইকড়া শিল্প তালুকে অবস্থিত *শ্যাম সেল কারখানার ৩ নম্বর গেটের কাছে, সার্থকপুর শ্মশান সংলগ্ন এলাকায়* নির্মীয়মান চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।নির্মাণ কাজ চলাকালীন হঠাৎই চিমনির দেওয়াল ধসে পড়ে এবং কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান।*শেষ পাওয়া খবর অনুযায়ী -*- ঘটনাস্থলে মোট *৪ জন শ্রমিক* কাজ করছিলেন বলে অনুমান করা হচ্ছে।- তাদের মধ্যে *২ জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়, প্রাথমিক অনুমান তাদের মৃত্যু হয়েছে।*- *১ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।*- *১ জনকে গুরুতর আহত অবস্থায়* উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও ২ জন মারা যান ।তবে ধ্বংসস্তূপের ভেতরে আর কেউ আটকে আছেন কিনা, তা উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।*











ঘটনাস্থলে বিধায়ক বিজন মুখার্জি, মোতায়েন কমব্যাট ফোর্স*এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দল, দমকল ও পুলিশ প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন *জামুড়িয়া বিধানসভার বর্তমান বিধায়ক বিজন মুখার্জিও*। তিনি উদ্ধারকাজ পরিদর্শন করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন।এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সমগ্র এলাকা ঘিরে ফেলে চলছে জোরকদমে উদ্ধারকাজ।উৎসবের আবহে এই ধরনের ঘটনায় শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল।



