কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইতের বাড়িতে দিনদুপুরে চুরি, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির সবনপুর গ্রামে বুধবার বিজয়া দশমীর দিন দিনদুপুরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, সবনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মা কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইত ধীরেন্দ্রনাথ দেওঘরিয়ার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা জানালার গ্রিল ভেঙে ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা, নগদ টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।











ঘরের আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়েও দেয় চোরেরা। মন্দির থেকে ফিরে এসে সেবাইত চুরির ঘটনা দেখতে পান। খবর দেওয়া হয় চৌরঙ্গী ফাড়িতে। সেই খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দিনদুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ জানায় পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



