ASANSOLDURGAPUR

দুর্গাপুরে এসার অয়েলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বিপুল পরিমাণ পলিমার ও কাঠগুঁড়ো

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের গোপালপুরে এসার অয়েলের ওয়্যারহাউস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে এই গোডাউনে। সেখানে মজুত ছিল ফাইন পলিমার এবং প্রচুর পরিমাণে কাঠগুঁড়ো। দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানাগড় ফায়ার স্টেশন এবং দুর্গাপুর ফায়ার স্টেশনের দমকলের ইঞ্জিন। সারারাত ধরে চলে আগুন নেভানোর চেষ্টা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সম্পূর্ণভাবে আগুন নেভানো যায়নি।

আগুনের বাকি অংশ সম্পূর্ণভাবে নেভানোর জন্য ঘটনাস্থলে এখনও রয়েছে পানাগড় ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন।এই অগ্নিকাণ্ডে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ফাইন পলিমার ও কাঠগুঁড়ো নষ্ট হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন পানাগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বিশ্বজিৎ মুর্মু। তাঁর কথায় , গোডাউনে মজুত থাকা ফাইন পলিমার এবং প্রচুর পরিমাণে কাঠগুঁড়ো আগুনে পুড়ে নষ্ট হয়েছে।কওভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে এসার ওয়েল ও দমকলের তরফে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *