ASANSOL

” উৎসব গুরুত্বপূর্ণ হলেও জীবনরক্ষা অগ্রাধিকার পাবে ” কালীপুজো, দীপাবলি ও ছটে হাইকোর্টের বাজি নিষিদ্ধ রায় বহাল রাখল সুপ্রিমকোর্ট

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত : কোনো পুজোতে এবং উৎসবে কোনওভাবেই বাজি ফাটানো যাবেনা। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

supreme court file photo

কোভিড পরিস্থিতিতে এবছর বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করার কথা ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়কে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে সারা বাংলা আতস বাজি সংগঠন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়ে বলা ছিল, যেসব এলাকায় বায়ুদূষণ সূচক ‘মডারেট’, সেখানে বাজি ব্যবহার করা যাবে। পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করা যাবে। একইসঙ্গে বাজি ব্যবহারের সময়সীমাও বেঁধে দিয়েছিল এনজিটি। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা। ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা। অর্থাৎ দিনে ২ ঘণ্টা বাজি ফাটানোয় ছাড়পত্র দিয়েছিল ট্রাইব্যুনাল। 


এদিন সারা বাংলা আতস বাজি সংগঠনের সেই
আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ।

বিচারপতিদের স্পষ্ট বক্তব্য হলো, “উৎসব গুরুত্বপূর্ণ হলেও কোভিড মহামারী পরিস্থিতিতে জীবনরক্ষা কথা সবার আগে মাথায় রাখতে হবে। বর্তমানে মানুষের জীবন সঙ্কটে। কলকাতা হাইকোর্ট সেই স্থানীয় পরিস্থিতির কথা ভালোভাবেই জানে।”
প্রসঙ্গত , এনজিটি-র নির্দেশে আরও একটি বিষয় বলা ছিল স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে যদি সেখানকার প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে, তবে তা নিতে পারে। বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে এবং এনজিটি-র এই নির্দেশ কে ভিত্তি করে সুপ্রিম কোর্ট উপরিউক্ত যুক্তিকে অগ্রাধিকার দিয়ে কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় সারা রাজ্যে বাজি ফাটানোর উপর কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি বহাল রাখল সর্বোচ্চ আদালত।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *