ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19

ইংল্যান্ডের করোনা নিয়ে শঙ্কায় পশ্চিম বর্ধমান জেলা, লন্ডন ফেরত তিন জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য গেলো কলকাতায়, একজনের খোঁজ না মেলায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ জানুয়ারিঃ ইংল্যান্ডের করোনা নিয়ে শঙ্কায় পশ্চিম বর্ধমান জেলা। বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টিকারী ইংল্যান্ডের ‘সুপার স্প্রেডার’ করোনা নিয়ে এবার চিন্তিত পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। দিন কয়েকের মধ্যে ব্রিটেন থেকে ৫ কলকাতা হয়ে জেলায় ফিরেছে। তারমধ্যে রুপনারায়নপুরের ২ জন, ২ জন আসানসোলের ও ১ জন অন্ডালের। এছাড়াও আমেরিকা থেকে থেকেও এক যুবক রুপনারায়নপুর এসেছে।

asansol news
covid 19 logo


তার মধ্যে ব্রিটেন ফেরত এক যুবককে নিয়ে চরম শঙ্কায় রয়েছেন রূপনারায়ণপুর। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসনও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। ইংল্যান্ডে থাকা এক যুবক সেখান থেকে রূপনারায়ণপুরের বাড়িতে এসেছেন গত ৩০ ডিসেম্বর সকালে। সামান্য সর্দির উপসর্গ থাকা বছর ৩২এর ঐ যুবক ও তার পরিবারের আরও তিন সদস্যে রাখা হয়েছে হোম কোয়ারান্টাইনে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পিঠাইকিয়ারি ব্লক হাসপাতালে তাদের সোয়াবের নমুনা করোনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য কলকাতার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আরটিপিসিআরে করা সেই পরীক্ষার ফল আসতে অন্ততঃ ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে । স্বাস্থ্য দপ্তরের নির্দেশে যুবকের পরিবারের সকলকেই হোম কোয়ারোন্টাইনে রয়েছেন।


করোনা দ্বিতীয় স্ট্রেন যেহেতু সুপার স্প্রেডার তাই ব্রিটেন থেকে আসা প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। তারা কোনও ভাবে এই সংক্রমণ বয়ে এনেছেন কিনা তা দেখতেই এই পরীক্ষা বাধ্যতামুলক করেছে স্বাস্থ্য দপ্তর । সেজন্য ৩০ ডিসেম্বর ঐ যুবক বিমান থেকে নেমে পশ্চিম বর্ধমান জেলায় পৌঁছাতেই সতর্কতা অবলম্বন করে জেলা স্বাস্থ্য দপ্তর । জানা গেছে, ঐ যুবক রূপনারায়ণপুরে ফিরতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যোগাযোগ করা হয় ঐ যুবকের সঙ্গে। যুবক ও তার পরিবার সবরকম সহযোগিতা করেছেন। তাদের সবার করোনা পরীক্ষা করা হবে। সালানপুর ব্লক স্বাস্থ্য দপ্তর থেকেও সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

জেলায় এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত ৫ জনের সন্ধান পাওয়া গেছে


পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশ্বিনী কুমার মাজি এদিন বলেন, রুপনারায়নপুরের ঐ যুবকের করোনা পরীক্ষার জন্য সোয়াব নেওয়া হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত ৫ জনের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে একজনের পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ আসার পর তিনি ব্রিটেনে ফিরেও গেছেন। বাকি চারজনের মধ্যে তিনজনের করেনা পরীক্ষা করা হচ্ছে। তারা সবাই এই মুহুর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরীক্ষার রিপোর্ট আসেনি এখনও।

একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সুপার স্প্রেডার যেহেতু ব্রিটেন থেকে ছড়িয়েছে। তাই ব্রিটেন ফেরতদের নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের সঙ্গে ব্লকের বিএমওএইচ যোগাযোগ রেখেছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *