পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থীকে আক্রমণ তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদকের
বোমা গুলির রাজনীতি প্রসঙ্গ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৪ এপ্রিলঃ গত কয়েকদিনে বেশ কয়েকবার পশ্চিম বর্ধমান জেলার অন্যতম নজরকাড়া কেন্দ্র পান্ডবেশ্বর বিধানসভায় তৃনমুল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে বোমা ও গুলি নিয়ে রাজনীতি করার জন্য আক্রমণ করেছেন পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। রবিবার দুপুরে আসানসোলের জিটি রোডের দলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিক নিশানায় করলেন।














তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস জেলার ৯ টি আসনেই জিতবে। তার মধ্যে বিজেপি ৫ টি আসনে তাদের সঙ্গে লড়াইয়ে নেই। তৃনমুল কংগ্রেসের পাঁচটি আসন পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানিগঞ্জ এবং দূর্গাপুরের দুটি আসন বামফ্রন্টের সঙ্গে মূল লড়াই। বাকি ৪টি আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি ও বারাবনিতে বিজেপির সঙ্গে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এই চারটি আসনে বিজেপির চেয়ে অনেক এগিয়ে রয়েছে তৃনমুল কংগ্রেস ।
দাসু আরো বলেন, যিনি আজ তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ও গুলি নিয়ে গুন্ডামির অভিযোগ তুলছেন, তিনি তো তৃনমুল কংগ্রেসে থাকাকালীন এটাই শুরু করেন। তিনি এখন দল ছেড়ে চলে যাওয়ার পরে তৃনমুল কংগ্রেসকে ঐ রাজনীতি করতে হয়না। ওই কান্ড ঘটেনি। তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক বলেন, এখন তো যে খেলা হচ্ছে, সেটা তো চলবে। ২ মের পর আরো খেলা হবে।
এদিন তিনি বলেন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী বিজেপি নেতা নরোত্তম মিশ্র বাংলা সম্পর্কে কিছু জানেন না। তিনি কেবল জয় শ্রী রামের স্লোগান তুলে বাংলায় জয়ের স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন কখনই পূরণ হবে না।
