Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
Bengali NewsRANIGANJ-JAMURIA

বালিঘাটের দখলকে কেন্দ্র করে গন্ডগোল জামুড়িয়ায়, বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০মেঃ বালিঘাটের দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল আসানসোলের জামুড়িয়ায়। বৃহস্পতিবার সকালের এই ঘটনার জেরে সরকারি অনুমোদিত জামুড়িয়ার বীরকুলটি গ্রামে অজয় নদীর বালিঘাটের বালি উত্তোলন বন্ধ হয়ে যায়। এই বালিঘাটে কর্মরত বিজেপি সমর্থক মানব সূত্রধরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মানবের বৃদ্ধ বাবা ও মাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, জামুরিয়া থানার হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের বীরকুলটি গ্রামের বালিঘাটে এই ঘটনা ঘটেছে। ঘাট দখল নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে বিধান সভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই গন্ডগোল চলছিল।

তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শিশির বাউরি বলেন, এই বালিঘাটে বিজেপি কর্মীরা বহিরাগতদের নিয়ে কাজ করাচ্ছে। এই বালিঘাট তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে এলে স্থানীয়দের নিয়ে কাজ করানো হবে। অন্যদিকে, মানব সূত্রধরের ভাই আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জয় সূত্রধর বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা এসে বালিঘাটের কর্মী যারা বিজেপি সমর্থক তাদেরকে মারধর করে। ঘাটের ক্যান্টিনের দায়িত্বে থাকা আমার দাদা মানব সূত্রধরকে কাজ থেকে হঠিয়ে দেওয়ার দাবি তোলে তারা। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে ইট, পাটকেল, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালিয়েছে।


জামুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা শিশির বাউরির দাবি, বিজেপি কর্মী মানব সূত্রধর জনা তিরিশেক দুষ্কৃতিদের সঙ্গে নিয়ে গ্রামে তাণ্ডব চালিয়েছে। গালিগালাজ করেছে গ্রামবাসীদের। পাল্টা উত্তেজিত পাড়ার লোকজন প্রতিবাদ জানাতে যায় মানবের বাড়িতে। বাড়িতে হামলার ঘটনা ভিত্তিহীন। তবে বালি ঘাটের দায়িত্বে থাকা সরকারি কর্মী কল্যান মুখোপাধ্যায় স্বীকার করেছেন বালিঘাটের ক্যান্টিন কর্মী মানব সূত্রধর ও তার বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *