ডিআরএমের নামে প্রতারণা মামলায় কোলকাতা থেকে গ্রেফতার দুই
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ।আসানসোল। আসানসোলের একটি বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকানে পক্ষ থেকে ১০ মে অভিযোগ করা হয়েছিল আসানসোলের ডিআরএম সুমিত সরকারের নাম করে ও পরিচয় দিয়ে তাদের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। এক লক্ষ কুড়ি হাজার টাকা টেন্ডারের নামে কলকাতায় ব্যাংকে জমা দেয়া হয়েছিল। পরে ডিআরএম অফিসে গিয়ে ওই সংস্থার প্রতিনিধিরা জানতে পারেন এটা সম্পূর্ণ একটা ভুও ব্যাপার এবং যে ব্যক্তি এই ফোন করেছেন তিনিও ডি আর এমের নাম করে করেছেন ।এই অভিযোগ পেয়ে আসানসোল দক্ষিণ থানা পুলিশ তদন্তে নামে।














পাশাপাশি আসানসোলের আরপিএফ তাদের সিআইবি দপ্তর তদন্ত শুরু করে। তদন্তের নেতৃত্ব দেন আসানসোলের সিনিয়র সিকিউরিটি কমিশনার চন্দ্রমোহন মিশ্রও। ব্যাংক একাউন্ট সবকিছু তল্লাশি করার পর জানা যায় এই ঘটনার এই চক্রের প্রধান হলেন সৌম্য সিংহ তার বাড়ি হাওড়ায়। তাঁর সঙ্গে আছেন অনিন্দ্য দে। রবিবার হাওড়া পুলিশের সাহায্য নিয়ে হাওড়া আরপিএফ এর আধিকারিকরা এবং আরপিএফ এর আধিকারিকরা ওই দুজনকে গ্রেপ্তার করে আজ রাতেই আসানসোলে নিয়ে আসছে। তাদের আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সিকিউরিটি কমিশনার জানিয়েছেন।

