ASANSOL

আসানসোলে রাষ্ট্রায়ত্ব পিএনবি শাখায় কাস্টমার মিট

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের মূর্গাশোলে রাষ্ট্রায়ত্ব পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের মূর্গাশোল শাখায় বুধবার ” কাস্টমার মিট “র আয়োজন করা হয়। এদিন বিকেলে ব্যাঙ্ক পরিসেবা শেষ হওয়ার পরে এই মিটের আয়োজন করা হয়েছিলো। ছিলেন শাখার চীফ ম্যানেজার নীতু সিং, সিনিয়র ম্যানেজার অনিল কুমার সহ অন্যান্যরা। ব্যাঙ্কের তরফে চীফ ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার বলেন, এই শাখা থেকে কাস্টমাররা যে সার্ভিস বা পরিসেবা পান, তাতে তারা সন্তুষ্ট কিনা, তাদের কোন সমস্যা বা অসুবিধা হয় কিনা, এইসব কিছু জানতেই এই মিটের আয়োজন করা হয়েছিলো।

তারা আরো বলেন, এই আসানসোলে পিএনবির শাখার মধ্যে মূর্গাশোল শাখা একমাত্র যেখানে ফরেন এক্সচেঞ্জের সুবিধা পাওয়া যায়। এই বিষয়টিও বিস্তারিত ভাবে এদিন কাস্টমারদের জানানো হয়েছে। এর পাশাপাশি এই মুহুর্তে কি ধরনের লোন বা অন্য সুবিধা ব্যাঙ্কের শাখায় রয়েছে, তা কাস্টমারদের অবহিত করা হয়েছে। একইসাথে, কাস্টমারদের কাছ থেকে পরামর্শও নেওয়া হয়েছে। যা, উর্ধতন আধিকারিকদের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *