Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
AMC POLLASANSOL

আসানসোলে তৃণমূল কংগ্রেসকে বিব্রত করে বাবুল সুপ্রিয়র গান বিজেপির প্রচারে, শুরু রাজনৈতিক চাপান উতর

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ জানুয়ারিঃ ত্রিপুরা পুরসভার ভোটের মত এবার আসানসোল পুরনিগম নির্বাচনে( AMC Election) বিজেপির ( BJP) প্রচারের ঢাল দলের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ( Babul Supriyo) গান। আসানসোল পুর ভোটের প্রচারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) বিব্রত করতেই প্রচার গাড়িতে বাজানো হচ্ছে বাবুলের গাওয়া “এই তৃণমূল আর না ” গানটি। স্বাভাবিক ভাবেই পুর ভোটের প্রচারে এবার নতুন করে শাসক দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।
আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বর্তমানে তৃণমূল কংগ্রেসে । অথচ তার গাওয়া এই জনপ্রিয় গানটি এখন বাজছে আসানসোলের ওয়ার্ডে ওয়ার্ডে।

বাবুল সুপ্রিয়র গান


আসানসোল পুরভোটের প্রচারে এসেছেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনি এদিন আসানসোলের ১০৩ নং ওয়ার্ডে দলের প্রার্থীর হয়ে যে টোটোতে চেপে প্রচার করছেন তাতেই বাজছে বাবুলের গান “দিদির পায়ে হাওয়ায় চটি ভাইয়েরা সব কোটিপতি” গান । আসানসোল পুরনিগমের কুলটি এলাকায় তিনি বিজেপি প্রার্থীর প্রচারে আসেন। রানিগঞ্জের দুটি ওয়ার্ডে তিনি প্রচার করেছেন। সব জায়গাতেই শোনা গেল বাবুল সুপ্রিয়র গাওয়া সেই বিখ্যাত গানটি।


বাবুল সুপ্রিয় ২০১৯ সালের লোকসভা ভোটে বাবুল সুপ্রিয় দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী ছিলেন এই আসানসোল কেন্দ্রে। সেই সময় এই গানটি নিজেই মিউজিক কম্পোজ করেছিলেন ও গেয়েছিলেন। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় গানটি। বাবুলের গাওয়া এই গানে মেতে উঠে সারা বাংলা। বিজেপির প্রচারে এই গানে ব্যাপক সাড়া পাওয়া যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই গানে তীর্যক ভাষায় আক্রমন করা হয়েছিল।


এখন বিজেপি ছেড়ে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে। কিন্তু বাবুলের গাওয়া গানটি ছাড়েননি বিজেপি নেতা ও কর্মীরা।
বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রের পরাজিত প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে চলে গেলেও গানের বিষয়বস্তু ও সমস্যা একই রয়েছে। ত্রিপুরার মতই আমরা তার গাওয়া সেই গানটি এবার বাজানো শুরু হয়েছে আসানসোল পুর ভোটের প্রচারে। তিনি আরো বলেন, বাবুল সুপ্রিয় একজন গায়ক হিসাবে আমাদের দলের হয়ে গানটি গেয়েছিলেন। এখন তা বাজালে দোষের কি?


যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি তারা এই গান বাজানো নিয়ে আদৌও বিব্রত নন। তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা আসানসোল পুরনিগমের দলের আহ্বায়ক ভি শিবদাসন তরফে দাসু বলেন, একজন শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয় ঐ গান গেয়েছিলেন। আগামীদিনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে গান গাইবেন। তখন আমরা সেই গান বাজাবো। গান দিয়ে ভোট হয় না। ভোট হয় উন্নয়ন আর কাজের নিরিখে।
আসানসোলে পুর ভোটের প্রচারে আসা বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও মনে করেন, বাবুল সুপ্রিয়র ঐ গান বাজানোতে কোন দোষ নেই।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *