Thursday, July 23, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 23, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

অগ্নিমিত্রা পালের জয় কামনা করে তারাপীঠ মন্দিরে যজ্ঞ ও পুজোর আয়োজন করলেন মিঠু ঘাঁটি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : এবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে পুজো দেওয়া হল তারাপীঠ মন্দিরে। আসানসোল লোকসভা উপনির্বাচনে ব্যবসায়ী ও বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রত ঘাঁটি ওরফে মিঠু ঘাঁটির পক্ষ থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে পুজো দেওয়া হয়।

মিঠু ঘাঁটি বলেন, আসানসোলের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আছে। ২০১৪ এবং ২০১৯ সালে আসানসোলের মানুষ মোদীজিকে সমর্থন করেছেন। ঠিক একই ধারাবাহিকতা বজায় রেখে এই উপনির্বাচনেও মানুষ বিজেপিকে সমর্থন করবেন বলে আমি নিশ্চিত। আসানসোলের মেয়ে অগ্নিমিত্রা পাল। আমরা সবাই মিলে তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। প্রার্থী অগ্নিমিত্রা পালের জয় কামনা করে আজ তারাপীঠ মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়া হল। এর জন্য বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *