Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বাড়ির ছাদ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ, আটক এক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার চিতালডাঙ্গা গ্রামের এক বাড়ির খোলা ছাদ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বুকের মাঝে ছুরির আঘাতে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। সালানপুর থানা এলাকার চিতালডাঙ্গা অঞ্চলে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। তাঁকে বুকে আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মনোজ পাতর নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁর নিজের একতলা বাড়ির থেকে দেহ উদ্ধার করে পুলিশ ।

তার স্ত্রী ও সন্তানদের সাথে, ওই বাড়িতে একাই থাকতেন তিনি। পেশায় তিনি সাধারণ মজদুরের কাজ করতেন। তার স্ত্রী জানায় সে সেদিন নাকি নীচের রুমে শুয়েছিল কিন্তু তার স্বামী উপর ছাদের উপরে শুয়ে ছিলেন ।কিন্তু মাঝ রাতে ছাদের মধ্যে তার স্বামীর চিৎকার এর আওয়াজ পান এর পরেই কোন ব্যক্তির পালিয়ে যাওয়ার শব্দও পাওয়াজায় বকে অভিযোগ স্ত্রীর । তখন আশেপাশে ডাক দেয় এবং স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা যখন ছাদে গিয়ে দেখে তখন মনোজ পাতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ।
ঘটনাস্থলে সালানপুর থানার আইসি সহ রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ আসে।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বুকে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগ, তাদের কাছে সামডির দুই ব্যক্তি টাকা পেত সেইজন্যে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে এসেছিল।তার স্ত্রীর অভিযোগ তারাই খুন করেছে তার স্বামীকে ।

ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে পরিবারের লোকজনকে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। কী করে এমন হল, তা জানার চেষ্টা করা হচ্ছে। কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে। ওই বাড়িতে কে বা কারা এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। বাড়ি থেকে কিছু খোয়া গিয়েছে কিনা, তা-ও দেখা হচ্ছে।


তবে ঘটনাস্থলে পুলিশ আসার পরেই গ্রাম থেকে এক যুবক কে পালাতে দেখে গ্রামবাসীরা তারপরেই তাকে গ্রাম থেকে কিছুটা দূরে দৌড়ে গিয়ে গ্রামবাসীরা ওই যুবককে আটক করে এবং তার উপর চড়াও হয় ।স্থানীদের অভিযোগ ওই যুবকই এই হত্যার পিছনে রয়েছে ।পুলিশ ঘটনাস্থল থেকে যুবক কে আটক করে নিয়ে যায় ।এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *