Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের কাল্লা মোড়ে নর্থ ট্র্যাফিক গার্ড চেক পোস্টের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর আসানসোল ,সৌরদীপ্ত সেনগুপ্ত/ রাজা বন্দোপাধ্যায়,  : শনিবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল নর্থ ট্র্যাফিক গার্ড চেক পোস্ট ( ASANSOL NORTH TRAFFIC GUARD CHECKPOST) কাল্লা মোড়ে উদ্বোধন করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম চেক পোস্টের উদ্বোধন করেন।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক আনন্দ রায়, এসিপি ট্রাফিক দেবরাজ দাস, এসিপি অচিন্ত্য দে, ট্রাফিক ইনস্পেক্টর জিতেন্দ্র কুমার শর্মা, ওসি নর্থ ট্রাফিক গার্ড শুভেন্দু চ্যাটার্জী ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আসানসোলের কাল্লা মোড়ে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন, পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বেশ কিছু বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১২ টি নতুন ট্র্যাফিক সিগন্যাল বসানো হয়েছে। দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত ৬ টি নতুন পুলিশ সহায়তা বুথ ( Police Assistance Booth) তৈরি করা হয়েছে।
এছাড়াও আসানসোল নর্থ ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে কাল্লা মোড়ে একটি চেক পোস্ট করা হয়েছে এবং আসানসোল উত্তর ট্র্যাফিক গার্ডের পুনর্গঠন করা হয়েছে। তিনি বলেন, এভাবে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের দক্ষতা। আরো উন্নত করা যায়।

পাশাপাশি তিনি বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এদিনের কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি, খুব শীঘ্রই পুলিশ প্রতি সপ্তাহের শেষে অভাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করবে। তিনি জানান, মূলত এই কোচিং নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের দেওয়া হবে। কিছু প্রাইভেট টিউটর এবং কয়েকজন সিনিয়র পুলিশ আধিকারিক বাচ্চাদের পড়াবেন। পুলিশ কমিশনার জানিয়েছেন যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে প্রতি বছর প্রায় ৩০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পুলিশ প্রশাসন এসব দুর্ঘটনা বন্ধ করতে চায়।

তথ্য দিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরের মে মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এটি আরও কমিয়ে আনা দরকার। তিনি বলেন যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এর একদিকে ন্যাশনাল হাইওয়ে ১৯, অন্যদিকে ন্যাশনাল হাইওয়ে ৬০। আর এর ফলেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব ও চাপ অনেকটাই বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *