BARABANI-SALANPUR-CHITTARANJAN

লক্ষী পুজো মণ্ডপ পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ৯ ই অক্টোবর রবিবার চারিদিকে কোজাগরী লক্ষী পুজোর আমেজ ছিল । দুর্গা পুজোর আনন্দ পের হতে না হতেই বাঙালি আর এক উৎসব লক্ষি পুজো । এই উৎসবেও সকলে পুজো আর্চা করে পরিবারের সুখ শান্তি কামনা করেন ।আর লক্ষী পুজোর ধুম দেখা গেল সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ।তাই এই লক্ষী পুজো উপলক্ষে সোমবার বিভিন্ন মন্ডব পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় ।

এদিন তিনি সামডি ,বোলকুন্ডা, এথরা সহ বিভিন্ন লক্ষী মাতার মন্দিরে পরিদর্শন করেন। এবং সকলকে দশমীর শুভেচ্ছা প্রদান করেন ।এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের দুই সহসভাপতি ভোলা সিং ও লালিত দাস,সামডি পঞ্চায়েত প্রধান জনার্দন মন্ডল, সমাজ সেবী স্বপন মন্ডল, বদন চাঁদ সহ আরো অনেকে ।


এদিন বিধায়ক সর্বপ্রথম অঙ্গারিয়া গ্রামে লক্ষি মাতার মন্দিরে পরিদর্শন করেন সেখানে তিনি জানান যে এই এলাকার যেসকল অসুবিধা রয়েছে তা শীঘ্রই সম্পূর্ণ করবেন ।এরপর সেখান থেকে সামডি গ্রামের বহু বছরের পুরাতন লক্ষি মাতার মন্দিরে পৌঁছান এখানে লক্ষী মাতার দর্শন করে স্থানীয় কমিটির চাহিদা পুরাতন মন্দিরটি সংস্কার করার জন্যে আবেদন করেন বিধায়ক এর কাছে বিধায়ক তাদের কথা দিয়েযান খুব শীঘ্রই সংস্কার করা হবে তাছাড়া বোলকুন্ডা ও সামডি গ্রামের মানুষের জন্যে একটি কমিউনিটি হল দেবার কথা তিনি বলেন ।

যদি জায়গা পাওয়া যায় তাহলে খুব শীঘ্রই কমিউনিটি হল করে দেওয়া হবে ।সর্বশেষ তিনি বলকুন্ডা গ্রামের 31 বছরেও লক্ষী মাতার মন্দিরে আশীর্বাদ গ্রহণ করেন সেখানেও গ্রামের মানুষের চাহিদা মত মন্দির সংস্কার এর কথা দিয়ে যান বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ।
তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। যার যার ধর্ম সে শান্তি পূর্ন ভাবে পালন করবে এতে কারো কোনো বাঁধা নেই, আমি আপনাদের পাশে আছি থাকবো এভাবেই আপনাদের সেবা করে যাবো।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *