“গীতবিতান” পরিদর্শনে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়
শীঘ্রই ভবনটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: বৃহস্পতিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের আধিকারিকদের একটি টিম আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্র ভবন সংলগ্ন নির্মীয়মান “গীতবিতান” ভবন পরিদর্শন করেন। ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক, মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত ঊর্ধ্বতন আধিকারিকেরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিধান উপাধ্যায় জানান, “গীতবিতান” নামের এই ভবনটি বেশ কিছুদিন ধরে তৈরি হচ্ছে। কিন্তু কিছু কারণে এখন পর্যন্ত এই ভবনটি তৈরী করা সম্পূর্ণ হয়ে ওঠেনি।














মেয়র জানান, কয়েক মাস আগেও আমি এই ভবন পরিদর্শন করে নির্মাণের অগ্রগতির খোঁজ নিয়েছিলাম। মেয়র পরে আধিকারিকদের নির্দেশ দেন যে, এই ভবনটি যাতে জনসাধারণের কাজে লাগে সেজন্য শীঘ্রই সম্পূর্ণরূপে প্রস্তুত করা হোক। গীতবিতান ভবনটি পরিদর্শন করতে এসে তিনি দেখেন যে ওই ভবনের নির্মাণকাজ প্রায় শেষের মুখে। তিনি বলেন যে খুব শীঘ্রই গীতবিতান নামের এই ভবনটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে যাতে বাইরে থেকে আগত লোকজন এখানে থাকতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
- চুরির তদন্তে নেমেই পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

- पांडवेश्वर में परित्यक्त ईंट भट्ठे से मिले 48 लाख कैश !

- Burnpur Midtown Club Election : 13 पदों के लिए 27 उम्मीदवार, अध्यक्ष पर त्रिकोणीय मुकाबला

- आसनसोल नगर निगम की ‘अमृत’ परियोजना के डिज़ाइन में खामियां, नगर विकास मंत्री की बैठक में हुई समीक्षा जल्द सुधार के निर्देश
- আসানসোল পুরনিগমের ‘আমরুত’ প্রকল্পের নকশায় ত্রুটি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বৈঠকে আলোচনা দ্রুত সংশোধনের নির্দেশ


