ASANSOL

শব্দবাজির তাণ্ডব রুখতে উখড়া-খান্দরায় পুলিশের অভিযান

*বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল:* উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজির দৌরাত্ম্য রুখতে অভিযানে নামল অন্ডাল থানার পুলিশ। শুক্রবার রাতে উখড়া বাজার, বাঁকোলা রোড, খান্দরা-সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি আটক করে পুলিশ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দোকানে চুপিসারে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা হচ্ছে বলে বিশেষ সূত্রে খবর মেলে ।

সেই খবরের ভিত্তিতে এদিন বেশ কয়েকটি দোকানে হানা দেন পুলিশ । অভিযানে উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক প্রীতম পাল, উখড়া পুলিশ আউট পোষ্টের আইসি তন্ময় দে । অন্ডাল থানার এক আধিকারিক জানান, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে । উৎসবের মরশুমে শব্দদূষণ রুখতেই এই উদ্যোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *