পথ দূর্ঘটনায় দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যুতে বার্ণপুরে মোমবাতি মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ওভারলোড বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হওয়া দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যুতে সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইস্পাত নগরী বার্ণপুরে মোমবাতি মিছিল করা হল। মৃত দুজনের প্রতি শ্রদ্ধা জানাগে
আসানসোলের বার্ণপুরে এই মোমবাতি মিছিল করা হয়েছিলো বলে জানা গেছে । এই মোমবাতি মিছিলে আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র সহ অন্যান্য উপস্থিত ছিলেন।











প্রসঙ্গতঃ, গত ২ নভেম্বর রাতে বার্ণপুর রোডে হওয়া ঐ পথ দুর্ঘটনায় বিদেশ দেওঘরিয়া ও যশবন্ত সিং ওরফে বিট্টু নামে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল।
ঘটনাচক্রে, সোমবার সকালেই আসানসোলের ডামরার রাস্তায় বালি বোঝাই গাড়ির ধাক্কায় গরীবন ধাড়ি নামে এক বৃদ্ধর মৃত্যু হয়।
মোমবাতি মিছিলের পরে তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র বলেন, গত এক বছর ধরে এই বার্ণপুরে ওভারলোড বালি বোঝাই গাড়ি চলাচল নিয়ে সরব হয়েছি। এখন গোটা বার্ণপুরের মানুষেরা একজোট হয়েছেন। আমার দুই সহকর্মী আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তারা আছেন। তিনি আরো বলেন, একটা সিন্ডিকেট বা চক্র এই বালির কারবার চালাচ্ছে। তাদের জন্য এইসব ঘটনা ঘটছে। আর বিরোধীরা সুযোগ বুঝে সরকারের বদনাম করছে। এটা করতে দেবো না। এই কারবার বন্ধ করতে লড়াই চলবে।


- রাম মন্দিরের আদলে সেজেছে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির পুজো মন্ডপ

- राजनीतिक मंच अलग-अलग, लेकिन कूल्टी में दुर्गापूजा के उद्घाटन में एक साथ दिखे मंत्री और तृणमूल के पूर्व विधायक

- রাজনৈতিক মঞ্চ আলাদা কুলটিতে দুর্গাপুজোর উদ্বোধনে একসঙ্গে মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক

- महाषष्ठी पर एक दिन की आजादी चारदीवारी की बंदिशें छोड़ दुर्गापूजा की रोशनी में निकलीं आसनसोल के स्व-शक्ति सदन की लड़कियां

- आसनसोल जिला अस्पताल के ब्लड बैंक में रक्त की कमी, षष्ठी के दिन विधायक की पहल पर रक्तदान शिविर का आयोजन


