রানীগঞ্জে চার চাকা গাড়ি দুর্ঘটনার কবলে, গুরুতর আহত তিন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : রানীগঞ্জের ৯০ নাম্বার ওয়ার্ডের চিনকুটি মোড় এলাকায় এক চার চাকা গাড়ি গভীর রাত্রে পড়ল দুর্ঘটনার কবলে। গাড়ি চালক যা নিয়ন্ত্রণ না করতে পারায় চিনকুটি মোড়ের একটি জুতো সারাইয়ের দোকানে গিয়ে ওই চারচাকা গাড়িটি ধাক্কা মারলে জুতো সারাইয়ের দোকান ভেঙে গুঁড়িয়ে যায়। এই ঘটনায় ওই গাড়িতে থাকা এক মহিলা সহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের প্রথমে রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।














জানা গেছে রাত্রি বারোটা নাগাদ রাণীগঞ্জ বাজার এলাকা অভিমুখ থেকে চিনকুটি মোড়ের রাস্তায় যাওয়ার পথেই ঘটে এই ঘটনা। এই ঘটনার পর বুধবার সকাল থেকেই এলাকার মানুষজন দুর্ঘটন স্থল দেখতে ব্যাপক ভিড় জমায় কিভাবে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রহস্য রয়ে গেছে। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ।
- প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি নিয়ে মিছিল শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হিরাপুর সহ একাধিক থানায় অভিযোগ, এফআইআরের দাবি বিজেপি যুব মোর্চার
- अंडाल में पुनर्वास परियोजना को लेकर धसान प्रभावित ग्रामीणों से मिलीं मंत्री अग्निमित्रा पाल मुख्यमंत्री और केंद्रीय कोयला मंत्री से चर्चा का दिया आश्वासन।
- অন্ডালে পুনর্বাসন প্রকল্প নিয়ে ধস কবলিত গ্রামবাসীদের সঙ্গে কথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখ্যমন্ত্রী ও কয়লামন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস
- कांकसा में सनसनी घर में घुसकर बैग चोरी का आरोप सीसीटीवी फुटेज के आधार पर गोद में बच्चा लिए दो महिलाएं पकड़ी गईं
- কাঁকসায় চাঞ্চল্য গৃহস্থের বাড়িতে ঢুকে ব্যাগ চুরির অভিযোগ সিসিটিভির ফুটেজ দেখে পাকড়াও বাচ্চা কোলে দুই মহিলা


