আসানসোলে বিজেপির বিজয়োল্লাস, লাড্ডু বিতরণ ও আবীরখেলা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* গুজরাটে দলের বিরাট জয়ের পরে বৃহস্পতিবার আসানসোল শহরে বিজয়োল্লাসে মাতলেন বিজেপির নেতা ও কর্মীরা। আসানসোল কোর্ট চত্বরে মুলতঃ রাজ্য বিজেপির ট্রেড সেলের তরফে এর আয়োজন করা হয়েছিলো। ছিলেন ট্রেড সেলের রাজ্য কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়, বাপি প্রধান ও সৈকত হাজরা সহ অন্যান্যরা।














এদিন প্রথমে সুব্রত ওরফে মিঠু ঘাঁটির নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা কোর্ট চত্বরে হনুমান মন্দিরে পুজো দেন। এরপর তারা আবীর খেলেন। পরে তারা দলের জয়ে পথচলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। এই প্রসঙ্গে ট্রেড সেলের কো-কনভেনার বলেন, গুজরাটের জয় একটা রেকর্ড। তার মধ্যে দিয়ে দল সেই রাজ্যে সপ্তম বারের জন্য সরকার গঠন করতে চলেছে। তাই আমরাই আসানসোল শহরে বিজয়োল্লাস করলাম।
- आसनसोल में गुरु गोबिंद सिंह स्टडी सर्किल ने मनाया सेवा दिवस
- দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, টাকা দিতে অস্বীকার, অ্যাম্বুলেন্স চালককে মারধর
- আসানসোলের পরিকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপের আর্জি, পুর কমিশনারকে ৬ দফা দাবি পেশ ফসবেকির
- বন্দীদের সমাজের মূল স্রোতে ফেরাতে উদ্যোগ আসানসোল জেলা সংশোধনাগারে ‘পরিবার দিবস’ ও আইনি সচেতনতা শিবির
- Asansol में Flyover, Multilevel Parking की मांग पर एक बार फिर Fosbecci ने दिया पत्र


