আসানসোল ইএসআই হাসপাতালে রোগীদের ফল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের ইএসআই হাসপাতালে রোগীদের ফল বিতরণ করলেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। রবিবার ইংরেজি নতুন বছর উপলক্ষে ইএসআই হাসপাতাল কতৃপক্ষের তরফে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ফল বিতরণ করা হয় বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি রোগীরা কেমন আছেন ও তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়েও কথা বলে খোঁজখবর নেন মন্ত্রী মলয় ঘটক।














অন্যদের মধ্যে ছিলেন আসানসোল ও দূর্গাপুর ইএসআই হাসপাতালের দুই সুপার ডাঃ অতনু ভদ্র ও দীপাঞ্জন বক্সি, ডাঃ সুব্রত ঘোষাল, বিপ্লব বিশ্বাস এবং জেশি মন্ডল।
এই প্রসঙ্গে আসানসোল ইএসআই হাসপাতালের সুপার বলেন, নতুন বছর উপলক্ষে এদিন মন্ত্রীর হাত দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের ফল বিতরণ করা হয়েছে।
- রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- বিরোধীদের যোগাভ্যাসের পরামর্শ মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের ‘হইচই নয়, যোগ করলে মানসিক শান্তি আসবে
- পশ্চিম বর্ধমান জেলায় সাড়ম্বরের সঙ্গে পালিত ” পশ্চিমবঙ্গ দিবস “
- বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত বার্নপুরে তৃণমূলের কাউন্সিলর অফিসে সেল আইএসপির বুলডোজার
- আসানসোলের প্রবীণ চিকিৎসক ডাঃ পি আর মুখোপাধ্যায় প্রয়াত


