জাতীয় সড়কে জোর করে সরস্বতী পুজোর চাঁদা তোলার অভিযোগে দুই যুবককে আটক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : জাতীয় সড়কে জোর করে বাস দাঁড় করিয়ে সরস্বতী পুজোর চাঁদা তোলার অভিযোগে দুই যুবককে আটক করল রানীগঞ্জ থানার পুলিশ। শুক্রবার এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের বল্লভপুর এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে একদল যুবক বীরভূমের টুরিস্ট বাস যেটি বাঁকুড়া থেকে রানীগঞ্জ অভিমুখে যাচ্ছিল সেই বাসটিকে দাঁড় করিয়ে তার কাছে জোরপূর্বক চাঁদা চাইতে শুরু করে।














পরে সেই চাঁদা না দেওয়ার কারণে বাসের যাত্রীদের সঙ্গে বচসা শুরু হয় চাঁদা তুলতে আসা যুবকদের। মুহূর্তে সেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার খবর রানীগঞ্জ থানার পুলিশের কাছে যাওয়ার সাথে সাথেই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই যুবককে অন্যায় ভাবে চাঁদা তোলার অভিযোগে আটক করে। পুলিশ জানিয়েছে যদি কেউ অন্যায় ভাবে জোর জুলুম করে চাঁদা তুলতে যায় তাদের কড়া হাতে মোকাবেলা করবে পুলিশ। কোন অন্যায় বরদাস্ত করা হবে না।
- आसनसोल के बंगाल होम्योपैथी कॉलेज में हरित क्षेत्र की कटाई पर समाजसेवियों का विरोध 42 कीमती पेड़ों की कटाई को लेकर थाना और वन विभाग में शिकायत
- Auto Draft
- कोयला खनन कंपनी सीएमएटी के कर्मी की मौत, शव के साथ प्रदर्शन
- মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিকে কার্যত বুড়ো আঙুল কল্যাণেশ্বরীতে রমরমিয়ে চলছে বেআইনি পাথর তোলা ও পাচার , বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ স্থানীয়দের
- আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে পশ্চিম বর্ধমানের ১৯ নং জাতীয় সড়ক নিয়ে বৈঠক একাধিক বিষয় নিয়ে আলোচনা


