আসানসোল শহরে আবারও টোটো চালকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News today Bengali ) আসানসোল শহরে জিটি রোডের একাংশে শুক্রবার থেকে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ও প্রশাসনের তরফে। যা নিয়ে টোটো চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে গতকালের মতো শনিবার সকাল সাড়ে ১১ টা থেকেই টোটো চালকেরা জিটি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।














তাদের একটাই দাবি ছিলো, টোটো চলতে দিতে হবে । এর পেছনে তাদের রুটি রুজির বিষয় রয়েছে। এই বিক্ষোভ অবরোধের ফলে জি টি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকায় উপস্থিত হন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু থেকে শুরু করে এসিপি (ট্রাফিক) পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এদিকে আসানসোল দক্ষিণ থানার আইসি পক্ষ থেকে মাইকিং করা হয় যে এদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় সমস্ত টোটো চালককে আসানসোল দক্ষিণ থানায় এসে বৈঠকে বসার অনুরোধ করা হয়।
টোটো চালকের এই বিক্ষোভের ফলে আসানসোল শহরের জি টি রোড ও হটন রোড মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষেরা চরম সমস্যার মুখে পড়েন। তাদেরকে হয়রানির শিকার হতে হয়। গোটা পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফ থেকে টোটো চালকদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
- TMC नेता भोला सिंह अवैध पत्थर खनन मामले में गिरफ्तार, हेलमेट पहनाकर ले गई पुलिस
- খোট্টাডিহি কোলিয়ারিতে ভারতীয় মজদুর সংঘের কার্যালয় উদ্বোধন, হাজির কোল ইন্ডিয়া ইনচার্জ লক্ষ্মণ রেড্ডি
- Jamuria में वादों पर फूटा लोगों का गुस्सा, मेयर परिषद सदस्य के घर के सामने महिलाओं का प्रदर्शन
- প্রতিশ্রুতির পাহাড়, কাজের দেখা নেই! জামুড়িয়ায় আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ
- कोयला तस्करी कांड में बड़ा एक्शन: ADPC पुलिस अधिकारी मनोरंजन मंडल गिरफ्तार


