বার্ণপুরের ইস্কো কারখানায় বিস্ফোরণ, ৫ কর্মী আহত
বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলের বার্ণপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো। সেই ঘটনায় ৫ জন কর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পাঁচটার সময় বার্নপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বা সেলের আইএসপি বা ইস্কো কারখানায় এই বিস্ফোরন ঘটে। আহত ৫ জন চুক্তি ভিত্তিক বা ঠিকা কর্মী বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত বাকি দুজনকে আসানসোলের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।














কারখানা সূত্রে জানা গেছে , ইস্কো কারখানার বিওএফ, ৯ এমটিআরে স্ল্যাগ ডাম্পিং করার সময় শনিবার বিকেল ৫টা নাগাদ একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ৫ জন আহত হন। ৫ জনের মধ্যে ৩ জনকে কারখানার অকুপেশনাল হেল্থ সেন্টার বা ওএইচএস থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে আসানসোলের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ভর্তি রাহুল বাউরির বাম হাতে ও তরুণ সিংয়ের ডান হাত ভেঙেছে। জানা গেছে কারখানার সেফটি হেড এবং সিজিএম (স্টিল) খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের সঙ্গে কথা বলেন।কারখানা সূত্রে জানা গেছে, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
- দুর্গাপুরে রথের মেলা থেকে টোটো চুরির অভিযোগ পরে উদ্ধার, আটক এক
- সালানপুরে আবারও পুলিশের অভিযান বাজেয়াপ্ত অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার চালক
- দুর্গাপুরে সিপিএমের পতাকা খুলে ফেলা নিয়ে উত্তেজনা , বিজেপির বিরুদ্ধে অভিযোগ
- बीरभूम में 5 करोड़ की नकदी और 22 करोड़ का सोना बरामद, छापेमारी जारी
- आसनसोल के बंगाल होम्योपैथी कॉलेज में हरित क्षेत्र की कटाई पर समाजसेवियों का विरोध 42 कीमती पेड़ों की कटाई को लेकर थाना और वन विभाग में शिकायत


