DURGAPUR

দুর্গাপুরে সিপিএমের পতাকা খুলে ফেলা নিয়ে উত্তেজনা , বিজেপির বিরুদ্ধে অভিযোগ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সিপিএমের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের তীর রাজ্যের শাসক দল বিজেপির দিকে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।সিপিএম নেতৃত্বর দাবি, বুধবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে তাদের একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির সমর্থনে আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল।

অভিযোগ, আচমকাই এক বিজেপি কর্মী তাঁর দলবল নিয়ে এসে সিপিএমের পতাকাগুলি খুলে ফেলে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি, বামপন্থীরা সমাজের শত্রু। এটা জনরোষের ফল। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আসলে বাম, তৃণমূল ও কংগ্রেস সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।পতাকা খোলার ঘটনার কথা জানিয়ে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিপিএমের তরফে। তাদের হুঁশিয়ারি, অভিযোগের পরেও যদি সভার সময় বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করে, তাহলে তারা লাগাতার আন্দোলনে নামবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *