রানীগঞ্জ থানার পুলিশ অস্ত্রশস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্যদের গ্রেপ্তার করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার ডাকাতির পরিকল্পনা করার আগেই বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ ৪ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করল রানীগঞ্জ থানার পুলিশ। জানা গেছে বুধবার রাত্রে রানীগঞ্জের নিমচা রেলগেট লাগোয়া এলাকার জঙ্গলে এই চার দুস্কৃতি ডাকাতির পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল। এই খবর পুলিশ বিশেষ সূত্র মারফত জানার পরই অতর্কিতে চারিপাশ ঘিরে ধরে ডাকার দলের ৪ সদস্যদের আচমকা ঘিরে ধরে, এরই মাঝে অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন জঙ্গলে গা ঢাকা দিয়ে চম্পট দেয়।














পুলিশ ধৃতদের কাছে বেশ কিছু লোহার যন্ত্রাংশ, রড, হাতুড়ি ও ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ধৃতরা হল বছর ৩৬ এর মহাবীর কোলিয়ারির যাদব পাড়ার বাসিন্দা ওম প্রকাশ যাদব, বছর ৫৬ এর গির্জা পাড়ার বাসিন্দা পবিত্র কেওড়া, বছর ১৮র মহাবীরের বাসিন্দা বিপিন রায় ও বছর ১৮ রাজ পাড়ার মঙ্গল স্থানের বাসিন্দা মিতেস রায়। ধৃতদের প্রত্যেককে ই ডাকাতির পরিকল্পনার চেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার করে, বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে ধৃতদের আগামীতে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে।
- আসানসোলের রেলপারে চাঞ্চল্য তৃনমুল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী দুই ভাইয়ের একাধিক ঠিকানায় পুলিশের হানা
- जन्म-मृत्यु प्रमाणपत्र में फर्जीवाड़ा? आसनसोल नगर निगम के कुल्टी बोरो कार्यालय और दुर्गापुर नगर निगम में पुलिस की छापेमारी, मंत्री अग्निमित्रा पाल ने दी कड़ी प्रतिक्रिया
- জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ? আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও দুর্গাপুর নগর নিগমে পুলিশের হানা সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- कुल्टी में सनसनी तिरपाल लगाकर शटर तोड़ ज्वेलरी दुकान में लाखों की चोरी, सीसीटीवी हार्ड डिस्क भी ले गए बदमाश, जांच में जुटी पुलिस
- চাঞ্চল্য কুলটিতে ত্রিপল টাঙিয়ে শাটার ভেঙে গয়নার দোকানে লুট, উধাও সিসিটিভির হার্ডডিস্ক, তদন্তে পুলিশ


