আসানসোলে এআইইএমপি নলেজ ক্যাম্পাসের ১৪ তম ফাউন্ডেশন ডে উদযাপন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলে কালিপাহাড়ি এলাকায় বাঘবন্দি রোডে এআইইএমপি নলেজ ক্যাম্পাসের ১৪ তম ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস বুধবার উদযাপন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ ও বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। এছাড়াও ছিলেন কলেজের ডিরেক্টর এইচএন মিশ্র, প্রিন্সিপাল ডাঃ লিসা মিশ্র, ডিন শঙ্খ সরখেল, এ্যাডজাইজার একাডেমিক সিকে রাউত, রেজিস্ট্রার মনোজিৎ মিত্র সহ অন্যান্যরা।














মুল অনুষ্ঠানে কলেজের কৃতি পড়ুয়াদের তাদের সাফল্যের জন্য সার্টিফিকেট ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। অতিথিরা তাদের হাতে তা তুলে দেন। ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে কলেজে ম্যাগাজিন ও নিউজ লেটারের উন্মোচন করা হয় অতিথিদের হাত দিয়ে। আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি ও বিজেপির জেলা সভাপতি তাদের ভাষণে এই কলেজের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা বলেন। তারা বলেন, আগামী দিনে এই কলেজ আরো ভালো ভাবে এগিয়ে যাবে।
ডিরেক্টর এইচ এন মিশ্র ও ডাঃ লিসা মিশ্র বলেন, ১৪ বছর ধরে অনেক সাফল্য এই কলেজ পেয়েছে। এখান থেকে সফল পড়ুয়ারা ভালো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছে। আগামী দিনে আরো কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার রুপরেখা তৈরি করা হয়েছে। ১৪ তম ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে এদিন রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, সামাজিক কাজ হিসেবে এলাকার বাসিন্দাদের মধ্যে মশারি, ছাতা ও রেনকোট বিলি এবং বৃক্ষরোপন করা হয়। এর পাশাপাশি পড়ুয়া করে সাংস্কৃতিক অনুষ্ঠানও।


