ASANSOL

” শিল্প সম্ভাবনা, বিনিয়োগের নতুন দিগন্ত ” বিধায়কের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর ” পাণ্ডবেশ্বর ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ ২০২৬ “

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুরোনো ভাবমূর্তি পেছনে ফেলে পাণ্ডবেশ্বর এখন উন্নয়নের এক নতুন ঢেউয়ের জন্য প্রস্তুত। এই অঞ্চলকে শিল্প ও বিনিয়োগের এক নতুন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে।বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে, পাণ্ডবেশ্বরকে বাংলার শিল্প মানচিত্রে স্থান করে দেওয়ার প্রস্তুতি জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে, আগামী ২৭ সেপ্টেম্বর ‘পাণ্ডবেশ্বর শিল্প ও বিনিয়োগ সম্মেলন বা ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ ২০২৬ ” আয়োজন করা হয়েছে ।

মঙ্গলবার এই প্রসঙ্গে পান্ডবেশ্বরের হরিপুরে এমএলএ সেবা কেন্দ্রে একটি সাংবাদিক সম্মেলন করেন জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন,দীর্ঘদিনের নেতিবাচক প্রচারের বাইরে বেরিয়ে পাণ্ডবেশ্বরকে শিল্প ও বিনিয়োগের উপযুক্ত গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পের সম্ভাবনা, পর্যাপ্ত জমি এবং বিনিয়োগের অনুকূল পরিবেশকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প আসবে, বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। পাণ্ডবেশ্বরের উন্নয়নের এই নতুন যাত্রায় শিল্পপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।বিধায়ক বলেন, এই সম্মেলনের প্রধান উদ্দেশ্যগুলি হল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বিনিয়োগকারী এবং শিল্পপতিদের পাণ্ডবেশ্বরে নিয়ে আসা।

এই অঞ্চলের শিল্প সম্ভাবনা, জমির প্রাপ্যতা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর আলোকপাত করা। একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা। তিনি আরো বলেন, এর ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে। এই উদ্যোগটি কেবল বড় শিল্পকেই আকর্ষণ করবে না, বরং স্থানীয় বাণিজ্য, পরিবহন এবং ছোট ব্যবসাকেও উৎসাহিত করবে।

সবচেয়ে বড় সুবিধা পাবে স্থানীয় যুবকরা, যাদের জন্য হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আমার লক্ষ্য হলো, পাণ্ডবেশ্বরের মাটি যেন এখন শিল্পের নতুন চালিকাশক্তি হয়ে উঠে। এই কনক্লেভ পাণ্ডবেশ্বরের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী ঘটনা হিসেবে প্রমাণিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *