খাবারে ভেজাল রুখতে পথে জেলা প্রশাসন দুর্গাপুরে ‘ফুড সেফটি অ্যাওয়ারনেস উইক’,র সূচনা ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* খাবারে ভেজাল, নিম্নমানের খাদ্য সামগ্রী কিংবা খাদ্য বিক্রিতে অনিয়ম, এবার এসবের বিরুদ্ধে আরো সক্রিয় হচ্ছে পশ্চিম বর্ধমান প্রশাসন।সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শোনা এবং খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার থেকে পশ্চিম বর্ধমানে শুরু হল ‘ফুড সেফটি অ্যাওয়ারনেস উইক’ বা খাদ্য সুরক্ষা সচেতনতা সপ্তাহ ‘। আর প্রথম দিনেই দুর্গাপুরে উদ্বোধন করা হল ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ ট্যাবলোর। শহরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এই ট্যাবলোর উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম।














অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই।জেলা প্রশাসনের তরফে বলেন , ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী এই সচেতনতার প্রচার চলবে। খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং কোনও রকম অনিয়মের অভিযোগ দ্রুত প্রশাসনের নজরে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া।


